বরগুনার তেঁতুলবাড়িয়ার পায়রা নদীতে শুক্রবার দুই শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে ৫ জনের মারা গেছেন। নিখোঁজ রয়েছে কমপক্ষে ১২ জন। এদের মধ্যে একজনের নাম জয়নাল।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ১০টার দিকে কুয়াকাটা থেকে চলাভাঙ্গা মাহফিলের উদ্দেশ্যে দুইশরও বেশি যাত্রী নিয়ে একটি ট্রলার ছেড়ে আসে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারনে দুপুর পৌণে একটার দিকে পায়রা নদীর তেঁতুলবাড়িয়া নামক স্থানে ট্রলারটি ডুবে যায়।
ঘটনার পরপরই জয়নালের মৃতদেহ উদ্ধার করা হয়। কয়েকজন সাঁতরে তীরে ওঠেন। তবে কতজন নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি।
স্থানীয়দের সহায়তায় নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ডের সদস্যরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: