বরগুনার তেঁতুলবাড়িয়ার পায়রা নদীতে শুক্রবার দুই শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এতে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন একজন নিখোঁজ রয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল সকাল ১০টার দিকে কুয়াকাটা থেকে চলাভাঙ্গা মাহফিলের উদ্দেশ্যে দুইশরও বেশি যাত্রী নিয়ে একটি ট্রলার ছেড়ে আসে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুপুর পৌণে ১টার দিকে পায়রা নদীর তেঁতুলবাড়িয়া নামক স্থানে ট্রলারটি ডুবে যায়। এতে বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাত জন ডুবে মারা যান। এখনো একজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয়দের সহায়তায় নিখোঁজ ওই ব্যক্তির উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ডের সদস্যরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: