জেলার খবর

বরগুনায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধ’ নিহত ১

বরগুনা
বরগুনা

বরগুনার আমতলী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এক ব্যক্তি।

আমতলী থানার ওসি সুকুমার রায় জানিয়েছেন, উপজেলার গুলিশাখালী ইউনিয়নে শুক্রবার মধ্যরাতে গোলাগুলির এ ঘটনায় এসআই সৈয়দ মোজাম্মেলসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত মোজাম্মেল হাওলাদার পটুয়াখালী জেলার বড় বিগাই ইউনিয়নের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে।

অভিযানে অংশ নেয়া এসআই সৈয়দ মোজাম্মেল জানান, গুলিশাখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘরে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রাত দেড়টার দিকে সেখানে অভিযানে যান তারা। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘ডাকাতরা’ গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত সর্দার মোজাম্মেল হাওলাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ওসি জানান, ঘটনাস্থল থেকে ছয় ‘ডাকাতকে’ আটক করা হয়েছে। পাঁচটি হাতবোমা, বন্দুকের গুলিসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আটকরা হলেন- জহিরুল ইসলাম, আনছার উদ্দিন, নাসির উদ্দিন, মাসুম, হানিফ ও বাচ্চু।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ