জেলার খবর

দিল্লির মুখ্যমন্ত্রী হিসবে শপথ নিলেন কেজরিওয়াল

কেজরিওয়াল
কেজরিওয়াল

ভারতে বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পর দ্বিতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসবে শনিবার শপথ নিয়েছেন আম আদমি পার্টি (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। রামলীলা ময়দানে শপথ নিয়েছেন মন্ত্রিসভার আরো ৬ সদস্য।

উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মনীশ সিসোদিয়া। জিতেন্দ্র সিং তোমার আইনমন্ত্রী, সন্দীপ কুমার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, সত্যেন্দ্র জৈন স্বাস্থ্য ও শিল্পমন্ত্রী, অসীম আহমেদ খান খাদ্যমন্ত্রী এবং গোপাল রাই পর্যটন ও শ্রমমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।

অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয় কেজরিওয়াল নিজের হাতেই রাখবেন বলে মনে করা হচ্ছে। শপথ গ্রহণের পর উন্নত দিল্লি গড়ার লক্ষ্যে পরিকল্পনা ঘোষণা করবেন তিনি।

আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব বুঝে নেওয়ার আগে রাজঘাটে মহাত্মা গান্ধির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন কেজরিওয়াল। বিকেলে দিল্লি সরকারের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রথম বৈঠক করার কথা রয়েছে তার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ