জেলার খবর

যশোরে বোমা বিস্ফোরিত হয়ে আহত ৩

যশোর
যশোর

যশোর কোতোয়ালি থানায় রোববার বোমা নিস্ক্রিয়কালে একটি বোমা বিস্ফোরিত হয়ে দুই সেনা সদস্য ও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাদেরকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন: সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সার্জেন্ট বাবর, একই কোরের সৈনিক কোরবান ও যশোর কোতোয়ালি থানার কনস্টেবল জাফর।

যশোর কোতোয়ালি থানার ওসি ইনামুল হক দেশ টিভিকে বলেন, সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল সকালে বোমা নিস্ক্রিয় করার জন্য থানায় গেলে বেলা ১২টার দিকে একটি বোমা বিস্ফোরিত হয়ে ৩ জন আহত হন। তাদের যশোর সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে কিছু বোমা উদ্ধার করেছিল। সেসব বোমা নিস্ক্রিয় করতে বিশেষজ্ঞ দলটি এসেছিল। আহত ৩ জন পায়ের নীচের দিকে বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়ে আজত হন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ