ভোলা সদর ও বোরহানউদ্দিনে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার সকালে শহরের উকিল পাড়া এলাকায় রিক্সা থেকে ছিটকে পড়ে অটো বোরাকের চাপায় পিষ্ট হয়ে চম্পা আক্তার নামে এক নারী মারা গেছেন।
এর আগে, রোববার রাতে বোরহানউদ্দিনের মনিরাম বাজারে মটরসাইকেল ধাক্কায় শাজাহান নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। উভয়ের লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: