রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে রোববার রাতে আগুন লেগে রুবেল নামে একজন মারা গেছেন। এতে ৪টি দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাত সাড়ে বারোটার দিকে রিজার্ভবাজার মসজিদ কলোনী এলাকায় মুছা সওদাগরের বাড়িতে আগুন লাগে। মুহুর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়লে পাশের ৩টি দোকানও পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রুবেল নামের এক দোকানদার আগুনে পুড়ে মারা যান।
এ ঘটনায়, রাতেই জেলা প্রশাসক মোহাম্মদ শামসুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: