নোয়াখালী সদর উপজেলার বাংলাবাজারে সোমবার সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের স্থানীয় দুই নেতা নিহত ও যুবলীগের এক কর্মী গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন: ধর্মপুর ইউনিয়নের এনামুল হকের ছেলে ইসমাইল হোসেন (২৮) ও একই এলাকার আবদুল মান্নানের ছেলে মমিনুর রহমান তাকের (২২)। আহত আবুল হাশেম (২২)।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, সন্ধ্যা ছয়টার দিকে ইসমাইল, তারেক ও হাসেন একটি মোটরসইকেল করে মাইজদী থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সোনাপুর-ভাটিরটেক সড়কের বাংলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এ গুরুতর আহত অবস্থায় ৩ জনকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক ইসমাইল ও তারেককে মৃত ঘোষণা করেন। আহত হাশেমকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন জানিয়েছেন, নিহত ইসমাইল ও তারেক ধর্মপুর ইউনয়ন ছাত্রলীগের নেতা ছিলেন। মাইজদীতে অবরোধ হরতাল বিরোধী মিছিল শেষে বাড়ি ফিলছেলেন তারা।