জেলার খবর

ঝিনাইদহ-গাইবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

ঝিনাইদহের সদর উপজেলার চুটলিয়ামোড় এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা রফি উদ্দিন ওরফে ছোট তারেক (৩৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাব অস্ত্র, গুলি ও পেট্রোলবোমা উদ্ধার করেছে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল দেশ টিভিকে বলেন, সোমবার রাতে বিষয়খালী বাজার এলাকা থেকে তারেককে আটক করা হয়। পরে মঙ্গলবার ভোররাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে চুটলিয়া মোড় এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি চালালে তারেক গুলিবিদ্ধ হন।

পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় র‌্যাবের ২ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি রিভলবার, ২টি শাটারগান, ১০ রাউন্ড গুলি ও ৬টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।

এদিকে, গাইবান্ধার পলাশবাড়িতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী মোস্তফা মঞ্জিল নিহত হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মোস্তফার কাছ থেকে এসময় ২টি পিস্তল, গুলি ও ৭টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। সে পলাশবাড়ি এলাকায় বাসে আগুন দিয়ে ৫ জনকে হত্যার মূল হোতা বলেও জানা গেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ