জেলার খবর

মৌলভীবাজারে বর্জ্য বহনকারী ২টি লড়িতে আগুন

লড়িতে আগুন
লড়িতে আগুন

মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকায় মঙ্গলবার গ্যাস কুপের বিষাক্ত বর্জ্য বহনকারী ২টি ট্যাংক লড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। ফলে লড়ি দুটির ইঞ্জিনের অংশ পুড়ে যায়।

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পৌর জামাতের আমীর ইয়ামীর আলীকে আটক করেছে পুলিশ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৯ টার দিকে শেভরন বাংলাদেশ এর কালাপুরস্থ গ্যাস প্রসেসিং প্লান্ট থেকে বিষাক্ত বর্জ্য বহনকারী দুটি ট্যাংক লড়ি বিবিয়ানা গ্যাস ফিল্ডে নিয়ে যাওয়ার সময় রাস্তায় গাছ ফেলে গতিরোধ করে হরতাল সমর্থনকারীরা। পরে ড্রাইভার ও হেলপারকে নামিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় তারা। তখন আগুনে লড়ি ২টির ইঞ্জিনসহ ক্যাবিনেট পুড়ে যায়।

তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ