সরকারি ব্যস্থাপনায় স্বল্প খরচে সৌদী আরবে লোক নিয়োগের ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন জেলা কর্মসংস্থান অফিসেও উপচে পড়া ভিড়। হরতাল-অবরোধ উপেক্ষা করে রেজিস্ট্রেশন জন্য সৌদী যেতে ইচ্ছুকদের দীর্ঘ লাইন। তবে ব্যাংকে অতিরিক্ত টাকা আদায় ও লাইনে দাঁড়িয়ে হয়রানির অভিযোগ অনেকের।
২০০৮ সালে বাংলাদেশ থেকে সৌদীতে কর্মী ভিসা বন্ধ করার পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। মাসে ১৫ থেকে ২০ হাজার টাকায় গৃহস্থালী কাজের জন্য প্রতি মাসে ১০ হাজার গৃহকর্মী নেয়ার চুক্তি করেছে সৌদী সরকার।
এ ঘোষণার পর থেকে সারাদেশের মতো দিনাজপুরের স্থানীয় কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে রেজিস্ট্রেশনের জন্য ভিড় করছেন প্রত্যাশীরা। সোনালী ব্যাংকেও পে-অর্ডার জমা দেয়ার জন্য দেখা যায় দীর্ঘ লাইন।
সংসারের স্বচ্ছলতা আনতে সৌদিতে কাজে দিতে ইচ্ছুক অনেকেই।
দিনাজপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক মসফিকুর রহমান বলেন, প্রতিদিন দেড়শ থেকে দুইশ লোক রেজিস্ট্রশন করছে।
এদিকে, চাঁদপুরেও হরতাল অবরোধ উপেক্ষা করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ভিড় করছে লোকজন। তবে রেজিস্টেশনের জন্য ১৫০ টাকার পে অর্ডার বেশি দামে বিক্রির অভিযোগ করছেন অনেকেই।