জেলার খবর

মনিরামপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

যশোর
যশোর

যশোরের মনিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

তারা হলেন: আবু সাঈদ ও বজলুর রহমান। তাদের বয়স আনুমানিক ৪০ বছর। তারা উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদের বলেন, ওই দুজনকে গতকাল বিকেলে আটক করা হয়। রাতে তাদের নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় পুলিশ।

রাত আড়াইটার দিকে উপজেলার বেগারিতলা এলাকায় পৌঁছালে আটক হওয়া ব্যক্তিদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ওই দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি গুলি, ১২টি পেট্রলবোমা ও নয়টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশের দাবি, নিহত দুই ব্যক্তি ২০১৩ সালে জয়পুর গ্রামে সংঘটিত নাশকতার আটটি মামলার আসামি ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ