ককটেল বিস্ফোরণের পর রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইয়ামিন হকের পায়ের রগ কেটে দিয়েছে শিবির ক্যাডাররা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বিনোদপুরে মানিকের চায়ের দোকানে ইয়ামিনসহ চার/পাঁচ জন চা পান করছিলেন। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ভয়ে সবাই দিগ্বিদিক হয়ে ছুটাছুটি করতে শুরু করে।
একপর্যায়ে ইয়ামিনকে একা পেয়ে মুখোশধারী শিবির ক্যাডাররা তার ওপর হামলা চালায়। এরপর তার পায়ের রগ কেটে ফেলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ওই এলাকায় এর আগেও আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের রগ কাটার বীভৎস হামলা করছে শিবির ক্যডাররা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: