কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতের নাম : মোহাম্মদ হোসেন (৩৮) আলীখালি এলাকার মো. মোজাফ্ফরের ছেলে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালিতে নাফ নদীর মোহনায় কয়েকজন ব্যক্তিকে দেখে সন্দেহ হলে টহলরত বিজিবি সদস্যরা তাদের দিকে এগিয়ে যায়। এসময় তারা হঠাৎ করে দুর্বত্তরা গুলি করলে বিজিবির দুই সদস্য আহত হন। আত্মরক্ষায় বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট আবুজার আল জাহিদ বলেন, ঘটনাস্থলে ৪০ হাজার ইয়াবা ও একটি দেশি বন্দুক পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য মোহাম্মদ হোসেনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।