জেলার খবর

তিস্তা ব্যারেজ অভিমুখে বাসদের রোডমার্চ

রোডমার্চ
রোডমার্চ

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন জমিতে পর্যাপ্ত পানি সরবরাহসহ ৪ দফা দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ শুরু করেছে বাসদ (মার্কসবাদী) দলের নেতারা। বৃহস্পতিবার বাসদ রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে রংপুর প্রেসক্লাব থেকে এ রোডমার্চ শুরু হয়।

রোডমার্চ শুরুর আগে রংপুর প্রেসক্লাবে সমাবেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাংলাদেশ সফরকে স্বাগত জানান বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, তিস্তা নদীর বাংলাদেশ অংশের ন্যায্য হিস্যা আদায়ে তিনি (মমতা) দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাংলাদেশ সফরে তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় বাসদের নেতারা।

এর আগে বাসদের রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, কমরেড ওবায়দুল্লাহ মুসা, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড মঞ্জুর আলম মিঠু, রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ প্রমুখ।

রোডমার্চ থেকে মার্চের তৃতীয় সপ্তাহের শেষে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান ও প্রধানমন্ত্রী বরাবর তিস্তা চুক্তি সংক্রান্ত স্মারকলিপি পেশ করা হবে বলে জানান নেতারা।

এদিকে, রংপুরসহ উত্তরাঞ্চলের ১০ জেলার প্রায় এক লাখ ১০ হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদনের জন্য কৃষককে নির্ভর করতে হয় তিস্তার পানির ওপর। তিস্তা সেচ প্রকল্পের আওতায় থাকা এসব জমিতে এখন ইরি-বোরো ধানের চারা রোপনের সময়। তবে অনেক জমিতেই পানির অভাবে ধানের চারা রোপন করতে পারছেন না কৃষক।

শুষ্ক মৌসুমে তিস্তায় ৩ থেকে ৪ হাজার কিউসেক পানি প্রবাহের কথা থাকলেও তা এখন নেমে এসেছে মাত্র দেড়শ কিউসেকে। যা ১০০ বছরের মধ্যে সর্বনিম্ন। ভারতের গজলডোবায় বাধ নির্মাণ করে পানি প্রত্যাহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ