জেলার খবর

বরিশালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ নিহত ২

বরিশাল
বরিশাল

বরিশালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পেট্রোলবোমা নিক্ষেপের আভিযোগে গ্রেপ্তার যুবদলের ২ নেতা নিহত হয়েছেন।

তারা হলেন: বরিশালের আগৈলঝাড়া থানার নগরবাড়ী এলাকার কবীর মোল্লা ৩২, ও একই এলাকার টিপু হাওলাদার (৩০)। তারা দুইজনই যুবদল নেতা বলে জানা গেছে।

শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আগৈলঝাড়ার থানার ওসি মনিরুল ইসলাম জানান, তারা ২ জন যুবদল নেতা। তাদের সদস্যের বিরুদ্ধে গত ৬ ফেব্রুয়ারি পেট্রোলবোমা নিক্ষেপ করে ট্রাক পুড়িয়ে ৩ জনকে হত্যার ২টি অভিযোগ রয়েছে।

ঘটনার পর পরই তারা ঢাকায় আত্মপন করে, পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতকাল তাদের গ্রেপ্তার করে বরিশালের আগৈলঝাড়ায় অভিযানে আনে।

আগৈলাঝাড়া থানার জোবারপার এলাকার বিধারনগর পয়েন্টে আসলে আসামির সহযোগীরা পুলিশের দিকে পেট্রোলবোমা ও গুলি ছোড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় মাঝে পড়ে ২ জন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় পুলিশের ২ সদস্য এএসআই মোস্তাফিজুর রহমান, কনস্টেবল রাজু আহত হয়েছেন। তাদের আগৈলঝরা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত ২ যুবদল সদস্যের মরদেহ লাশময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পড়ে পেট্রলবোমা নিক্ষেপে হত্যা মামলার আসামী দুই যুবদল নেতা নিহত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ