জেলার খবর

বাঁশখালীতে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান: অস্ত্রসহ আটক ৫

চট্টগ্রাম
চট্টগ্রাম

চট্টগ্রামের বাশঁখালী উপজেলার লটমণি দুর্গম পাহাড়ী এলাকায় একটি জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পেয়েছে র্যা ব। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও জঙ্গি প্রশিক্ষণের সরঞ্জাম উদ্ধারসহ ৫ জঙ্গিকে আটক করা হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল থেকে গভীর রাত পযর্ন্ত লটমণি পাহাড়ি এলাকায় অভিযান চালায় র্যা ব-৭। এ সময় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একে-২২ রাইফেল ৩টি, বিদেশি পিস্তল ৭টি, ৭৫০ রাউন্ড কার্তুজ, ৩টি ওয়াকিটকিসহ ছোট খাটো বিভিন্ন জঙ্গী সামগ্রী উদ্ধার করেছে র্যা ব।

চট্টগ্রাম র্যা ব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ বলেন, ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। বাঁশখালীর লটমণি পাহাড়ে অভিযান চালিয়ে ‘জঙ্গি প্রশিক্ষণ’ কেন্দ্রের সন্ধান পাওয়া যায়। সেখানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও জঙ্গি প্রশিক্ষণের সরঞ্জাম পাওয়া গেছে।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের পতেঙ্গায় র্যা ব-৭-এর কার্যালয়ে আনা হয়েছে। সেখানে অস্ত্র গণণা ও আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পরে সংবাদ সম্মেলনে র্যা বের সদর দপ্তরের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ সাংবাদিক বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ