পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে পদ্মা নদীতে এমভি মোস্তফা নামে একটি লঞ্চ দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে। এ ঘটনায় শিশুসহ ৪৮ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ ঘাটের দায়িত্বপ্রাপ্ত এসআই খালিদ বলেন, রোববার বেলা পৌনে ১২টার দিকে লঞ্চটি ডুবে যায়। ডুবে যাওয়া লঞ্চটির কেবিনের বাইরে থাকা যাত্রীদের অনেকে সাঁতরে অন্য লঞ্চ ও ট্রলারে উঠতে সক্ষম হন। উদ্ধার করা হয়েছে শিশুসহ ৪৮ জনের মরদেহ।
এছাড়া আরো একটি মরদেহ ভেসে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বেঁচে যাওয়া যাত্রীরা বলেন, মানিকগঞ্জের হরিরামপুর এলাকা থেকে আসা একটি কার্গো লঞ্চটির মাঝখানে ধাক্কাদেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটি উল্টে ডুবে যায়।
উদ্ধারকাজে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারীরাও অংশ নিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: