নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় বকেয়া বেতনের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইপিজেডের এএমসিএস টেক্সটাইলের শ্রমিকরা বকেয়া বেতন, ওভার টাইমসহ পাওনা আদায়ের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলো। গত ১৯ ফেব্রুয়ারি মিল মালিক শ্রমিকদের দুই মাসের বেতন দিয়ে বাকি টাকা রোববার পরিশোধের কথা জানান।
তবে সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা মিল বন্ধের কথা জানতে পারে। উত্তেজিত শ্রমিকরা মিলের সামনে জড়ো হলে পুলিশ তাদের ইপিজেডের বাইরে বের করে দেয়ার চেষ্টা করে।
এ সময় দুই পক্ষের সংঘর্ষে পুলিশের লাঠিচার্জে ১০ জন শ্রমিক আহত হন। ঘটনাস্থল থেকে ৫ জন শ্রমিককে আটক করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: