জেলার খবর

ঝিনাইদহে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ঝিনাইদহ
ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ডেফলবাড়িয়া গ্রামের মাঠ থেকে তাদের মৃতদেহ উদ্ধার হয়।

প্রায় দুই বছর আগে অস্ত্রসহ ধরা পড়ে তারা জেল খেটেছিল বলে জানান ওসি।

তারা হলেন- সদর উপজেলার চরখাঁজুরা গ্রামের নাসিম উদ্দিন বিশ্বাসের ছেলে দেলওয়ার হোসেন দুলাল (৩০) ও ৮ নম্বর ওয়ার্ড ঝিনাইদহ পৌর কমিশনার গোলাম মোস্তফার ছেলে গোলাম আজম পলাশ (২৩)। তাদের উভয় পরিবারই এলাকায় বিএনপি সমর্থক হিসেবে পরিচিত।

সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ দেখে থানায় খবর দেয়।

পুলিশের ধারনা, রোববার রাতের কোনো এক সময় দুজনকে গুলি করে হত্যা করে মাঠে ফেলে পালিয়ে যায় খুনিরা।

নিহত দুলালের ভাই আনাম বলেন, গত ১৮ ফেব্রুয়ারি থেকে দুলাল ও পলাশ নিখোঁজ ছিল। তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তবে কারা দুজনকে ধরে নিয়েছিল সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

এদিকে, পলাশের বাবা পৌর কমিশনার গোলাম মোস্তফার অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দশ মাইল বাজার থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন তার ছেলেকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে ডিবিতে যোগাযোগ করা হলে তারা পলাশকে ধরার কথা অস্বীকার করে।

পলাশ রাজনীতিতে জড়িত ছিলেন না বলেই তার বাবার দাবি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ