জেলার খবর

কুমির চাষে সফল ভালুকার রেপটাইলস ফার্ম

কুমির
কুমির

জলাশয়ের ধারে বিশ্রাম নিচ্ছে উভচর প্রাণী কুমির। ময়মনিসংহের ভালুকা উপজেলার উথুরা এলাকার রেপটাইলস ফার্মে এভাবেই বাণিজ্যিকভাবে কুমির চাষ করা হচ্ছে। ২০০৪ সালে মালয়েশিয়া থেকে ৭৫টি কুমির এনে এখানে কুমির চাষ শুরু হয়। বর্তমানে খামারটিতে ছোট বড় মিলিয়ে অন্তত ১৭'শ কুমির রয়েছে।

২০১০ সালে প্রথমবারের মতো খামারে উৎপাদিত কুমির বিদেশে রপ্তানি করা হয়। এরমধ্যে শুধু জার্মানিতেই রপ্তানি করা হয়েছে ৬৭টি কুমির। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কুমির চাষ একটি লাভজনক ব্যাবসা হয়ে উঠতে পারে বলে মনে করছে খামার কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা কুমিরের। আর এ চাহিদার কারণে এই খামার থেকেও ফ্রান্স, জার্মানি, স্পেনসহ বিভিন্ন দেশে কুমির রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে বলে জানিয়েছেন রেপটাইলস্ ফার্ম লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আবু সায়েম মোহাম্মদ আরিফ।

জলজ প্রাণী চাষ বিশেষজ্ঞ ড.মুহাম্মদ মাহাফুজুল হক বলেন, বাংলাদেশের আবহাওয়ায় কুমির চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কুমির চাষ আরো সম্প্রসারণ করে লাভজনক ব্যবসা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি ইকরামুল হক টিপু।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ