জেলার খবর

টাঙ্গাইলে ট্রাক খাদে পরে নিহত ১, আহত ৪

টাঙ্গাইল
টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ীতে গরুবাহী ট্রাক খাদে পরে ট্রাকের হেলপার জাহাঙ্গীরের (২৫) মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৪ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার ওসি মিজানুর রহমান দেশটিভিকে জানিয়েছেন, জামালপুর থেকে একটি ট্রাক ১২টি গরু নিয়ে টাঙ্গাইল আসছিলো। নল্লা বাজার এলাকায় এলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পরে গেলে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যান। সে ভূঞাপুর উপজেলার খামারবাড়ী গ্রামের বাঘা মিয়ার ছেলে।

আহতরা হলেন: গরু ব্যবসায়ী চান মিয়া (৩৫), আব্দুল কালাম (৪২), আব্দুল কাদের (৩০) ও ট্রাক চালক অজ্ঞাত (৩৫)। আহতরা সবাই জামালপুরের দেওয়ানগঞ্জের বাসিন্দা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ