যশোরের ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে মঙ্গলবার গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে মোশাররফ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দিকে রওনা হন। বেলা সোয়া ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া সিনজেনটা অফিসের সামনে আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষন পরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: