জেলার খবর

জয়পুরহাটে ঢাকাগামী বাস-ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জয়পুরহাট
জয়পুরহাট

জয়পুরহাট-বগুড়া সড়কের ক্ষেতলাল উপজেলার মাটিরঘর নামক স্থানে মঙ্গলবার একটি ঢাকাগামী বাস ও একটি কলা বোঝায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়ার পর ওই স্থানে পৌঁছালে ২টি মোটরসাইকেলে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত এসে বাসটির গতি রোধ করে।

বাসটি থামালে দুর্বৃত্তরা বাসের মধ্যে প্রবেশ করে সকল যাত্রীকে নেমে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

একই সময়ে পিছনে থাকা একটি কলাবাহী ট্রাকেও আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ