কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় মঙ্গলবার বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৭ জন যাত্রী মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় ফেনী থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে হঠাৎ একটি সিএনজি চালিত অটোরিকশা সামনে চলে এলে বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই শিশুসহ ৭ জন মারা যান।
এ ঘটনায় আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: