মাগুরা সদর উপজেলার খালিমপুর গ্রামের র্শীষ চরমপন্থি নেতা দাউদ আলী ওরফে টাইগার দাউদ (৪৫) বুধবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
তার বিরুদ্ধে মাগুরার বিভিন্ন থানায় ৬টি হত্যা ও ২টি অস্ত্র আইনে মামলা রয়েছে। এছাড়া রাজবাড়ী ও ঝিনাইদহ জেলায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মাগুরার সহকারি পুলিশ সুপার সুদর্শন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে সদর উপজেলার বরইচারা গ্রাম থেকে দাউদ আলী ওরফে টাইগারকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যমতে সদরের খালিমপুর গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গোলাগুলির একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় টাইগাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্য ঘোষণা করেন। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়।
এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।