জেলার খবর

সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত গরু রাখালের মৃত্যু

সাতক্ষীরা
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আহত বাংলাদেশি গরু রাখাল শেখ জাকির হোসেন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাকির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের শেখ নাসির হোসেনের ছেলে।

লাবসা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য কাজী মনিরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানা গেছে, জাকির ১২ ফেব্রুয়ারি ভারতে যান গরু আনতে। গরু নিয়ে ফিরে আসার পথে লক্ষ্মীদাড়ি সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নির্মমভাবে নির্যাতন করে। তারা বুট ও আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে জাকির হোসেনের ওপর অমানষিক নির্যাতন চালায়। এতে তার সমস্ত শরীর থেঁতলে যায় ও ডান হাত-পা ভেঙে যায়। বিএসএফ সদস্যরা তাকে ললক্ষ্মীদাড়ি সীমান্তে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত হন জাকির হোসেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ