কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার সীমান্তের ৯৩৪ আন্তর্জাতিক সীমানা পিলারের সামনে শ্যামল চন্দ্র গরু আনতে গিয়ে এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে ভারতের বসকোটাল বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে, ঘটনাস্থলেই তিনি নিহত হন।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: