চট্টগ্রামের হালিশহরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ৩ জনকে আটক করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার এ অভিযান চালায় তারা।
শনিবার চট্টগ্রাম র্যা ব-৭ এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব অভিযান চালিয়ে বিস্ফোরকসহ তিন জনকে আটক করে।
আটক তিনজন জঙ্গি বলে র্যগবের এ কর্মকর্তা দাবি করেন।
তিনি আরো জানান, র্যা ব মহাপরিচালক বেনজির আহমেদ ঘটনাস্থলে আসছেন। পরে এ বিষয়ে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
এর আগে ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালীতে জঙ্গি আস্তানায় অভিযানের ধারাবাহিকতায় হালিশহর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় র্যা ব-৭।
সেখান থেকে ১৫০ কেজি ঊচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উপকরণ, ৭৬টি শক্তিশালী হাতবোমা, ২৪টি গুলি, বোমা তৈরির বিপুল উপকরণ ও প্রশিক্ষণ সরঞ্জামসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।