ঢাকা থেকে অসুস্থ্য মাকে দেখতে গিয়ে রংপুরে গণধর্ষণের শিকার হয়েছে ১৪ বছরের এক কিশোরী। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চরবিদ্যানন্দ গ্রামের দরিদ্র পরিবারের ১৪ বছরের কিশোরী। দুই বছর ধরে রাজধানীর মগবাজারে একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। মায়ের অসুস্থ্যতার কথা শুনে বাড়ি আসে সে। পরিবারের সদস্যদের অভিযোগ, ওইদিন সন্ধ্যায় ফুফাতো ভাই আফসার আলী মেয়েটিকে টিভি দেখার কথা বলে ডেকে নিয়ে যায়।
পরে রংপুরের পীরগাছার কান্দিনারচর গ্রামে স্থানীয় মুছার বাড়িতে নিয়ে রফিকুল, আলম ও আরিফুলের কাছে টাকার বিনিময়ে মেয়েটিকে তুলে দেয়। ১০ দিন আটকে রেখে সেখানে গণধর্ষণ করে তারা।
২১ ফেব্রুয়ারি ইজিবাইকে করে কাউনিয়া যাওয়ার পথে মেয়েটির চিৎকারে আশপাশের মানুষ গিয়ে তাকে উদ্ধার করে। পালিয়ে যায় ধর্ষকরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ৫ জনকে আসামি করে পীরগাছা থানায় মামলা করা হয়েছে ভরে জানিয়েছেন পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম।