যশোরের অভয়নগরে আকিজ জুট মিলের সামনে ট্রাকের ধাক্কায় খুলনার তেরখাদা থানার আজগরা ফাঁড়ির পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক মারা গেছেন।
শনিবার যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার সেকেন্ড অফিসার আরিফুজ্জামান বলেন, সকালে কর্মস্থল থেকে মোটরসাইকেলে যোগে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে যশোর আদালতে হাজিরার জন্য যাচ্ছিলেন মোজাম্মেল হক। পথিমধ্যে নওয়াপাড়া বাজারের তালতলা এলাকায় আকিজ জুট মিলের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন।
পরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: