পঞ্চগড়ে তেঁতুলিয়া বাসষ্ট্যান্ডে সোমবার দুটি যাত্রীবাহী বাস ও জেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আমাদের সংবাদদাতা জাসিয়েছেন, ভোরে শহরের তেঁতুলিয়া বাসষ্ট্যান্ডে পার্ক করা দুটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় অবরোধকারীরা। প্রায় একই সময়, সদর উপজেলার জগদল বাজার ও টুনিরহাট আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়া হয়।
পরে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। শহরে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: