জেলার খবর

চাঁ'গঞ্জে কাভার্ডভ্যানে পেট্রোলবোমা, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে মঙ্গলবার একটি কাভার্ডভ্যানে অবরোধকারীদের দেয়া পেট্রোলবোমায় দগ্ধ হয়ে শিপন (৩৫) নামে চালক মারা গেছেন। আহত হয়েছেন গাড়িটির হেলপার।

আহত হেলপার নাম শাকিল (১৪)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ভোরের দিকে শিপন ও শাকিল খালি কাভার্ডভ্যান নিয়ে মাল আনতে সোনা মসজিদ বন্দরের দিকে যাচ্ছিল। পথে তাদের গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে অবরোধ সমর্থকরা। এতে দগ্ধ হয়ে চালক শিপন ঘটনাস্থলেই মারা যান।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় এলাকায় একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের কেবিন পুড়ে যায়। এ সময় দগ্ধ হন ট্রাকচালক সালাত আহম্মেদ।

তিনি আরো জানান, একই সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের রাজারামপুর মোড়ে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাক চালক আকতারুল ও রাজিব সামান্য দগ্ধ হন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ