জেলার খবর

চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচি আ’লীগ-বিএনপির

কর্মসূচি
কর্মসূচি

হরতাল-অবরোধে আদালতের কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার সকালে আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

সকাল সাড়ে ১০টার দিকে, বিএনপি-জামাতপন্থি আইনজীবীরা মিছিল নিয়ে আদালতের মূল ফটকে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সরকারপন্থি আইনজীবীরা সেখানে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় উভয়দলের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে কিছুটা দূরত্বে অবস্থান নেয় উভয় দল।

সরকারপন্থি আইনজীবীরা বলেন, হরতাল-অবরোধে সহিংসতা ছড়ানোর কারণে এ কর্মসূচির বৈধতা এখন প্রশ্নবিদ্ধ। তাই এ কর্মসূচির কারণে আদালতের কার্যক্রম বন্ধ রাখা অযৌক্তিক।

এদিকে, ১৯৮৯ সালে নেয়া জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী হরতালে আদালতের কার্যক্রম বন্ধ রাখার কথা বলেন বিএনপিপন্থি আইনজীবীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ