জেলার খবর

সোয়ইন ফ্লু মোকাবেলায় ব্যবস্থা নেই সীমান্তে

সীমান্ত চেকপোষ্ট
সীমান্ত চেকপোষ্ট

ভারতের পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে সোয়াইন ফ্লু ভাইরাসে প্রায় সহস্রাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ায় পাশের দেশগুলোতে সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।

প্রতিদিনই ভারত থেকে অনেকে আসছেন বাংলাদেশে। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকল সীমান্ত ও চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা থাকলেও চুয়াডাঙার দর্শনার জয়নগর সীমান্ত চেকপোষ্টে স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেই।

চুয়াডাঙ্গা জয়নগর চেকপোস্ট সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. শাহজামাল বলেন, ইবোলা ও সোয়াইন ফ্লু পরীক্ষার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম কাজ করছে।

যাত্রীদের অভিযোগ, চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারাও মাস্ক ব্যবহার করছেন না। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য চেকপোস্টে কোনো থার্মালস্ক্যান মেশিনও স্থাপন করা হয়নি।

প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেয়ার পাশাপাশি সবার মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এদিকে, চুয়াডাঙ্গা দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় দুই শতাধিক যাত্রী দেশে প্রবেশ করে। সম্প্রতি ভারতে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে অনেকে।

দেশের বিভিন্ন বন্দর ও সীমান্তগুলোতে স্বাস্থ্য পরিক্ষার নির্দেশনা থাকলেও জয়নগর ইমিগ্রেশনে চেকপোস্টে তা মানা হচ্ছে না। এতে চুয়াডাঙাসহ সারাদেশে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ