চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে ২০০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শারজা থেকে আসা একটি কার্গো বিমানে পরিত্যক্ত লাগেজ দেখতে পায় কর্তৃপক্ষ। তারা লাগেজটির তল্লাশি করে ভেতর থেকে ১০ কোটি টাকার ২০০টি স্বর্ণের বার উদ্ধার করে।
এছাড়া, লাগেজটিতে ১ কোটি ৫৬ লাখ টাকার ৮৭ কেজি শিশাও উদ্ধার করে তারা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: