জেলার খবর

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা খুন

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ফরহাদকে (৩৫) বুধবার রাতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল ৮ টার দিকে স্থানীয় মিরিকপুর বাজারের একটি স’মিলের সামনে থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা নুরুল আমিন মাস্টার বলেন, মঙ্গলবার গভীর রাতে কে বা কারা তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। সকালে গুলিবিদ্ধ মৃতদেহের খবর পান তারা। এক বছর আগে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে ফরাদকে কুপিয়ে জখম করে দুস্কৃতিকারীরা। ওই মামলার এক আসামিকে পুলিশ মঙ্গলবার গ্রেপ্তার করে। গ্রেপ্তারের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও জানান তিনি।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ