লক্ষ্মীপুরের সদর উপজেলায় বুধবার ভূমি অফিস পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে অবরোধকারীরা।
এতে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত ৪টার দিকে লক্ষ্মীপুর বাজারের টহলরত নাইট গার্ড সদর উপজেলা ভূমি অফিসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা অফিসের পেছন দিকের একটি জানালার গ্লাস ভেঙে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিসের লোকজন।
এ ঘটনায় সহকারি কমিশনার (ভূমি), সদর উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: