নাটোরের বড়াইগ্রামে সেনা বাহিনীর লড়ি ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক আব্দুল মমিন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোল ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মমিন রাজশাহীর পবা থানার বেতাড়িয়া গ্রামের আত্তাব আলীর ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান দেশটিভিকে জানিয়েছেন, সাভার সেনানিবাস থেকে সেনা বাহিনীর একটি গাড়ি বহর যশোর যাচ্ছিল। পথে বড়াইগ্রাম উপজোলার পারকোল ব্রীজ এলাকায় বনপাড়া থেকে সিরাজগঞ্জগামী মাছ বোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে বহরের একটি লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মমিন নিহত হন। এ সময় আহত হন আরো ২ জন।
আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: