খুলনার ডুমরিয়া উপজেলায় এক অজ্ঞাতনামা নারী ও পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে ডুমরিয়ার নরনিয়া কাটাখাল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারীর পরিচয় জানা যায়নি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে এলাকাবাসী নিহতদের মৃতদেহ নরনিয়া কাটাখালে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: