জেলার খবর

বি.বাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত

ট্রেনের বগি লাইনচ্যুত
ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আউটারের পুনিয়াউট রেলক্রসিং এলাকায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ার পর এবার চলাচল স্বাভাবিক। বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়েছে।

সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটলেও এর কোনো কারণ জানা যায়নি। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনে ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাস্টার মহিদুর রহমান জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টপেজ দিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়ার পরপরই ছয়টি বগি লাইনচ্যুত হয়। বগিগুলোর চাকা রেলট্র্যাক থেকে নেমে সামান্য হেলে পড়েছে। তবে ডাবল লাইন থাকায় ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

স্টেশন মাস্টার জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে একই স্থানে একইভাবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর তদন্ত কমিটি হলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ