জেলার খবর

যশোরে উদীচী ট্র্যাজেডি: বিচার হয়নি ১৬ বছরেও

উদীচী বোমা হামলা
উদীচী বোমা হামলা

যশোরে উদীচীর জাতীয় সম্মেলনে বোমা হামলার ১৬তম বার্ষিকী আজ (শুক্রবার)। ১৯৯৯ সালের এ দিনে যশোর টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলায় নিহত হয়েছিলেন ১০ জন। আহত হন দুশো'রও বেশি মানুষ।

তবে এত বছর পরও বিচারের মুখোমুখী করা যায়নি ঘটনার সঙ্গে জড়িতদের। শেষ হয়নি মামলার বিচার কাজ।

১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে চলছিল উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলন। রাতে গানে গানে মুখর ছিল সম্মেলন কেন্দ্র। হঠাৎ বিকট আওয়াজ! বোমার আঘাতে কেঁপে ওঠে চারপাশ। রক্তে লাল হয়ে যায় টাউন হল মাঠের সবুজ ঘাস। মানুষের আর্তনাদ! কেউ হারিয়েছেন পা, কেউ বা হাত। ছড়িয়ে ছিটিয়ে শত শত মানুষের রক্তাক্ত দেহ।

সেদিনের ঘটনায় স্বজন হারানোর যন্ত্রণায়, বুকে পাথর বেধে আছেন অনেকে। নির্মম এ হত্যাকাণ্ডের বিচার চান তারা।

ঘটনার পর মামলা হলেও ২০০৬ সালে বেকসুর খালাস পেয়ে যায় আসামিরা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় উচ্চ আদালতে আপিল করা হলেও আজও শেষ হয়নি বিচার কাজ।

যশোর জজকোটের রাষ্ট্রপক্ষের রফিকুল ইসলাম পিন্টু বলেন, কৌঁসুলী উচ্চ আদালতে বিচারাধীন মামলাটির বিচার কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

উদীচী বোমা হামলা মামলার ২৩ আসামির মধ্যে ১৮ জন জামিনে আছেন। মারা গেছে ৩ জন আর ২ জন পলাতক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ