যশোরের কালেক্টরেট মার্কেটে ভয়াবহ আগুনে ১৮টি দোকান পুড়ে গেছে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে।
যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার সানাউল্লাহ জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে কালেক্টরেট মার্কেটে আগুন ধরার খবর পান তারা। এরপর যশোর, ঝিকরগাছা ও মণিরামপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ১ ঘণ্টা ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, এ মুহূর্তে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে এটা জানা যাবে।
কালেক্টরেট মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের অন্তত ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: