বরিশালে সিমেন্টবাহী ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকচালক দগ্ধ হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর রূপাতলীতে এ ঘটনা ঘটেছে। আহত ট্রাকচালক মিজান চৌকিদার (৫০) পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের অপু চৌকিদারের ছেলে।
বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই গোলাম কবির জানান, রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর দপদপিয়াস্থ অ্যাংকর সিমেন্ট কারখানা থেকে ট্রাক (ঢাকা মেট্রো ড-১৯৫২) নগরীর চৌমাথা এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি কারখানা থেকে আধ কিলোমিটার দূরে আসা মাত্র দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে।
এতে ট্রাকের জানালা ভেঙে ভিতরে আগুন ধরে যায়। দগ্ধ হয় ট্রাকেরচালক মিজান চৌকিদার।
ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ ট্রাক চালককে মিজান চৌকিদারকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে র্যা ব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।