জেলার খবর

বগুড়ায় ট্রাক চাপায় মা ও তার দুই সন্তানসহ নিহত ৪

বগুড়া
বগুড়া

বগুড়া সদর উপজেলায় ট্রাকচাপায় রিকশাআরোহী মা ও তার দুই সন্তানসহ চার জন মারা গেছেন।

বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘোপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।

তারা হলেন: বাঘোপাড়ার আফরোজা বেগম এবং তার মেয়ে শান্ত ও ছেলে বিশাল।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাঘোপাড়া এলাকার মো. শফিকুল ইসলাম জানান, রড বোঝাই রংপুরগামী একটি ট্রাক বাঘোপাড়া বন্দরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে জায়গা করে দিতে গিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি রিকসাও একটি ভ্যানকে চাপা দেয়। এরপর একটি দোকানের উপর উঠে পড়ে ট্রাকটি।

এ সময় রিকশায় থাকা আফরোজা ও তার দুই ছেলে-মেয়ে ঘটনাস্থলে মারা যান।

ওই ঘটনায় ওই তিনজনসহ আরো একজনের মৃত্যু হয়েছে বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেশ আহমেদ জানিয়েছেন।

তবে তার পরিচয় জানাতে পারেননি তিনি।

দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ