জেলার খবর

মাদারীপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

মাদারীপুর
মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী গ্রামে শনিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দু’গ্রুপে সংঘর্ষে হিরু শেখ নামের একজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন।

আহতরা হলেন: লিমন, দাদন মাতুব্বর ও শাজাহান মৃধা।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার রাত ১০ টার সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের এলাকার ঘুনসী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দু’গ্রুপের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় এলোপাথারি গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন।

এদিকে, সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে হিরু আহত হন। গুরুতর অবস্থায় রাত ১২ টার দিক মাদারীপুর সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ