ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে একটি মালবাহী ট্রলার ডুবে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ৩ জন। রোববার সকালে এ ঘটনা ঘটে। এখনো নিহত বা নিখোঁজ ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. মজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের ভৈরব থেকে ইঞ্জিনচালিত ট্রলারটি অষ্ট্রগ্রামে যাচ্ছিল। পথে আশুগঞ্জ লঞ্চঘাটে যাত্রী ওঠানোর সময় সকাল সাড়ে ৬টার দিকে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও কমপক্ষে ৪ জন নিখোঁজ থাকে।
পরে ফায়ার সার্ভিসকর্মীরা ডুবুরি নিয়ে উদ্ধার তৎপরতা চালাতে থাকে। সকাল ১০টার দিকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: