রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোমবার এক শিবিরকর্মী নিহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাত সাড়ে তিনটার দিকে মিঠাপুকুরের বলদিপুকুরে রাস্তায় গাছ কেটে ঢাকা-রংপুর মহাসড়ক বন্ধ করে দেয় অবরোধকারীরা। এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের গাড়ি লক্ষ্য করে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুঁড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে সেখান থেকে ১টি করাত, ৪টি পেট্রোলবোমা ও ১টি ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর টহলরত পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এ সময় মির্জাপুর ইউনিয়নের বলদিপুকুর এলাকার একটি ডোবা থেকে পুলিশ শিবির নেতা লাভলুর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সকালে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: