চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার একটি আসবাবপত্র বাজারে আগুন লেগে ২৩টি দোকান ও একটি কারখানা পুড়ে গেছে।
সোমবার ভোরে নগরীর বালুছড়া এলাকার এ বাজারে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মার্কেটের মধ্যেই ফার্নিচার কারখানায় রং ও রাসায়নিক সলিউশন থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বায়েজিদ স্টেশনের ৬টি গাড়ি ঘটনাস্থলে যায়। সেখানে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এদিকে একই সময় নগরীর চান্দগাঁওয়ের বলিহাটে ৩টি বাড়ি আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন একজন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: