আশুলিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০টি ঝুটের গোডাউনসহ প্রায় পাঁচটি ঘর পুড়ে গেছে। বুধবার আশুলিয়ার ইউনিক শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর ৫টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশত ঝুটের গোডাউনের মধ্যে ভুস্মভুত হয়। এতে ২৭টি গোডাউনসহ কমপক্ষে পাঁচটি বসত ঘর। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জমির মালিকের।
খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড, সাভার ও ধামরাইয়ের ১০টি ইউনিট ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সাভিস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: